বুয়েট একটি স্বপ্ন ও তার প্রস্তুতি।
বাংলাদেশের প্রকৌশল বি শ্ববিদ্যালয়( বুয়েট) বুয়েট ক্যাম্পাস কেন পড়বঃ বুয়েট কি যে আমাকে সেখানে পড়তেই হবে।বুয়েটে পড়তে হলে সেটা আগে জানা দরকার। যদি তোমার স্বপ্ন থাকে একজন ইঞ্জিনিয়ার হবার, তাহলে অবশ্যই তোমার স্বপ্নের পরিধির একটা বড় জায়গা জুড়ে থাকে বুয়েট। শুধু কি একজন ভালো ইঞ্জিনিয়ার হবার জন্য? মোটেও না! বুয়েটে পড়লে তুমি পাবে সফলময় ভবিষ্যতের সাথে বোনাস হিসেবে মজাদার এক ক্যাম্পাস লাইফ।আছে হল লাইফ,হাজার হাজার ফেস্টিভাল, আছে সিনিয়র দের অনুপ্রেরনা,আছে বিশ্বমানের ল্যাব,ফ্যাকাল্টি,অনেক গুলো সক্রিয় ক্লাব। ফজলুর রহমান খান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, আইনুন নিশাত, ড. মোহাম্মদ কায়কোবাদ, আনিসুল হক, মুনির হাসান স্যারদের মত বড় মাপের মানুষরা যে রাস্তায় একসময় হেঁটেছেন বা হাঁটছেন, তুমিও হতে পারো তাঁদের উত্তরসূরী ! তাইলে দেরি কেন আজ ই আদা জল খেয়ে লেগে পড় স্বপ্নের বুয়েটের জন্য জন্য, বুয়েট তোমার ই অপক্ষায়। আহসানুল্লাহ হল ফেস্ট ২০১৬ ভর্তী পরীক্ষা ও যোগ্যতাঃ শুধু বুয়েটে পড়ার স্বপ্ন থাকলেই হবেনা ।দরকার কঠিন পরিশ্রম ও অধ্যাবসায় ।তাহলেই তুমি স্বপ্নের চূড়াই উঠতে...